ঢাকা    ২০ মে ২০২৬ ইং | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

একটি পাকা চুল টেনে তুললে কি আরও ৫টি গজায়? কী বলছে বিজ্ঞান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯.০৯ পূর্বাহ্ণ
  • ৬৭৭ বার পঠিত

অকালেই চুল পেকে যায় অনেকের। একটা-দুটো চুল পাকলে অনেকেই, সেই চুল টেনে তুলে দিতে শুরু করেন। কিন্তু এই অভ্যাস অত্যন্ত খারাপ বলেই মনে করেন অনেকে। যাঁরা একটা দুটো পাকা চুলে তুলে দিতে থাকেন, তাঁদের নিষেধ করেন অনেক বয়স্ক মানুষই। কারণটি কী? অনেকেই মনে করেন, একটি পাকা চুল টেনে তুললে তার গোড়া থেকে যে রস বেরোয়, তা থেকে আশপাশের অনেকগুলি চুল পেকে যেতে পারে। তাই নিষেধ করা হয় পাকা চুল টেনে তুলতে। অনেকেরই মত, এতে বাকি চুল খুব তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু কথাটি কি ঠিক? বিজ্ঞানীরা বলছেন, এই দাবি একেবারেই ঠিক নয়। পাকা চুল তুললে মোটেই তার গোড়া থেকে এমন কোনও রস বেরোয় না, যাতে আশপাশের চুল পেকে যেতে পারে। তাই এই অভ্যাসের সঙ্গে চুল পাকার কোনও সম্পর্ক নেই।

 

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com