ঢাকা    ১১ জুন ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ধনবাড়ীতে ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ৬.২৬ অপরাহ্ণ
  • ৪০০ বার পঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় নারী-পুরুষের সমতাভিত্তিক,
অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২১
তম বার্ষিক উপজেলা সম্মেলন গতকাল শনিবার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত
হয়েছে।
নিজেরা করির আঞ্চলিক সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দ ও ভূমিহীন নেতা মজিবর রহমান মজনুর
সঞ্চালনায় ধনবাড়ী উপজলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কছিম উদ্দিনের সভাপতিত্বে
সম্মেলনে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ সাইফুল
ইসলাম বেলাল, নিজেরা করির কেন্দ্রীয় টিম সাংগঠনিক রেজানুর রহমান রোজ, নিজেরা করির
বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, এসএম
শহিদ, ধনবাড়ী ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক, মধুপুর আঞ্চলিক কমিটির
সাংগঠনিক সম্পাদক অসিম ঘোষ, ভূমিহীন নেতা আবুল কালাম, হায়দর আলী, জমিলা বেগম,
মর্জিনা বেগম, নাসিমা হক প্রমূখ।
সম্মেলনের ২য় পর্বে মো. কছিম উদ্দিনকে সভাপতি এবং শামছুল হককে সাধারণ সম্পাদক করে
ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধি,
শিক্ষক-সাংবাদিক ও সুধীজনসহ সহশ্রাধিক ভূমিহীন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষে ভূমিহীন সমিতির সাংস্কৃতিক গ্রæপ মঞ্চস্থ করে সামাজিক নাটক ‘বাঁচার
লড়াই’।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com