ঢাকা    ০১ এপ্রিল ২০২৬ ইং | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধনবাড়ীতে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার,

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৩.৪৬ অপরাহ্ণ
  • ৮৩৬ বার পঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বাজারের
মোমিন (১৪) নামের এক বখাটে কিশোর দ্বারা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায়
চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরকে রাতেই আটক করেছে
ধনবাড়ী থানা পুলিশ। বখাটে মোমিন উপজেলার সুজলকর গ্রামের ডেকোরেশন
ব্যবসায়ী ওয়াজেদ আলীর ছেলে।
ধনবাড়ী থানা পুলিশ ও ধর্ষিত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলাবার সন্ধ্যায়
বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এসময় মমনি শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে
তাদের দোকানের পাশে নিয়ে মুখে গামছা পেচিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে
এবং রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে শিশুটি কান্না করতে করতে করতে তার বাবা
মায়ের কাছে সব খুলে বলে। এ অবস্থায় বাড়ির লোকজন মোমিনকে ধরে এনে
পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোমিনকে আটক করে
থানায় নিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ
হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
মোমিনকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং গতকাল বুধবার কোর্টে প্রেরণ
করা হয়েছে।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরান হোসেন জানান,
শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মোমিনের আটক করা
হয়েছে এবং ধনবাড়ী থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com