ঢাকা    ১৩ মে ২০২৬ ইং | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পাকিস্তানি সুন্দরীর ফাঁদে ভারতীয় সেনা, অতঃপর…

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৪.৩১ অপরাহ্ণ
  • ১০০৪ বার পঠিত

পাকিস্তানি সুন্দরীর ফাঁদে পড়ে ফেঁসে গিয়েছেন ভারতের এক সেনা সদস্য। প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় ওই সেনার কাছ থেকে তথ্য হাতিয়ে নিয়েছেন ওই পাকিস্তানি সুন্দরী।

অবশ্যই এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও ঘটেছে । তারপর থেকে সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বাড়তি সতর্কতা জারি করে আসছে ভারত। তবে তাতে শেষরক্ষা হয়নি।

ইতমধ্যে পাক সুন্দরীকে তথ্য দেওয়া ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে।

অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনাকে বৃহস্পতিবার নার্নাউল রেল স্টেশনের কাছে থেকে গ্রেফতার করা হয়। সোশ্যাল মিডিয়ার যে পাকিস্তানের তরুণীর কাছে তিনি তথ্য ফাঁস করেন, সে আসলে পাক গুপ্তচর। হরিয়ানার বাসিন্দা ওই জওয়ানের নাম রবিন্দর। তথ্য ফাঁসের বিনিময়ে ওই মহিলার কাছ থেকে তিনি ৫ হাজার টাকা নিয়েছেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com