ঢাকা    ১৩ মে ২০২৬ ইং | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল: মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ৩.৫৪ অপরাহ্ণ
  • ৮১০ বার পঠিত

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এদিকে, করোনার কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য বিশেষ একটি অধ্যাদেশের কথা আগে বলা হলেও এখন আর সে অধ্যাদেশ জারি করা হচ্ছে না। সেটা না করে আজ (সোমবার) বৈঠকে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

ভার্চ্যুয়াল এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন দফতরের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এতে সংযুক্ত হন।

সভা শেষে সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com