ঢাকা    ০২ এপ্রিল ২০২৬ ইং | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শীর্ষেই আর্জেন্টিনা, দুইয়ে উঠেছে স্পেন

  • আপডেটের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭.৩৯ পূর্বাহ্ণ
  • ৫৫০ বার পঠিত

ফিফা র‌্যাংকিংয়ে আগের মতো শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে মার্চের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে (১-০) ও ব্রাজিলকে (৪-১) হারানোর পথে মূল পর্বের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট বেড়েছে ১৮.৯১। তাদের মোট পয়েন্ট এখন ১ হাজার ৮৮৬.১৬।

স্পেন এক ধাপ এগিয়ে এক হাজার ৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। গত মাসে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লেগে ২-২ ও ফিরতি লেগে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে শেষ চারে ওঠে ইউরো জয়ীরা।

এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। স্পেনের চেয়ে পয়েন্টে খুব বেশি পিছিয়ে নেই ফরাসিরা (এক হাজার ৮৫২.৭১)।

এদিকে আগের মতো ইংল্যান্ড চারে ও ব্রাজিল পাঁচে আছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে নেদারল্যান্ডস। এক ধাপ পিছিয়ে সাতে আছে পর্তুগাল। পরের তিনটি স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

দুই ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া ১১ ও মরক্কো ১২ নম্বরে আছে। দুই ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (১৩তম) ও কলম্বিয়া (১৪তম)।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com