ঢাকা    ১১ জুন ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢাবিতে ‘শতকণ্ঠে বঙ্গবন্ধু’ অনুষ্ঠান পালিত

  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ৬.৩৬ অপরাহ্ণ
  • ৪৬৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করে ‘শতকণ্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামে অনুষ্ঠান পালিত হলো। ১ নভেম্বর শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আবৃত্তিকার শিমুল মুস্তাফা সংগঠনের মডারেটর প্রফেসর আজম প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হবে। সে উপলক্ষে আয়োজিত আজকের এ অনুষ্ঠান অর্থবহ। এটা অন্যদের গভীরভাবে অনুপ্রাণিত করবে।’

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com